হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে ইউপি ভবনে ঢুকে চেয়ারম্যানকে কোপাল দুর্বৃত্তরা 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিসরুমে ঢুকে চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীদের কেউ চিনতে পারেনি বলে জানানো হয়েছে। 

আহত পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ (৩৮)। তিনি পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে। 

ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে অফিসরুমে বসে কাজ করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে চড়ে পাঁচ-ছয়জন হেলমেট ও মাস্ক পরিহিত অবস্থায় অফিসরুমে ঢোকে। দুই থেকে তিন মিনিটের মধ্যে তারা চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যানের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কেউ চিনতে পারেনি।’ 

ইউপি সচিব বলেন, ‘তাঁকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয়রা হামলাকারীদের চিনতে পারেনি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪