হোম > সারা দেশ > নওগাঁ

বদলগাছীতে সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৯টায় উপজেলার আধাইপুর-বৈকণ্ঠপুর সড়কে জিয়া শিমুলিয়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছেই রাস্তার ওপর তাঁর ব্যবহৃত ভ্যানটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু বদলগাছীর বিভিন্ন এলাকায় ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল রাতে স্থানীয় কয়েকজন পথচারী আধাইপুর-বৈকণ্ঠপুর সড়ক জিয়া শিমুলিয়া রাস্তার ওপর একটি লাইট জ্বালিয়ে রাখা ভ্যান ও তাঁর পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সোহরাব শাওন নামে এক যুবক জানান, মরদেহের কাছেই ভ্যানটি রাখা ছিল এবং সেটিতে তেমন কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে লাশের ঘাড়ে ও পিঠে ছুরির আঘাত রয়েছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের শরীরের কয়েকটি জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। থানায় আইনগত প্রক্রিয়া।’

সাম্প্রতিক সময়ে বদলগাছী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাতে সড়কগুলোতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে রাতে সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তাঁরা।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ