হোম > সারা দেশ > নওগাঁ

সিংড়ায় জুয়া নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি 

সিংড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠু উপজেলার বিয়াশ আদিমপুর গ্রামের মৃত গোলাপ আলীর ছেলে। তিনি বিয়াশ বাজারের একজন ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানান, অনলাইনে জুয়া খেলা নিয়ে স্থানীয় বাসিন্দা সহোদর নিশান ও নিক্সনের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে নিশানের শ্যালক মিঠুন দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করতে এলে কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই নিক্সন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, নিশান ও নিক্সনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। এর জেরেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত নিক্সনকে ধরতে অভিযান চলছে।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ