হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারী নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

গতকাল দিবাগত রাতে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় নারী নিহত হন। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে বালু বহনকারী একটি খালি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, জয়পুরহাট থেকে ধামইরহাট হয়ে আমাইতাড়া যাচ্ছিল বালুবাহী খালি ট্রাকটি। রাতের কোনো এক সময় ট্রাকটি এমএম ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে টিনশেডের চায়ের দোকান ও কলেজের প্রাচীর ভেঙে কলেজ মাঠের ভেতরে ঢুকে পড়ে। ওই চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় থাকা প্রতিবন্ধী নারী ঘটনাস্থলেই নিহত হন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে গেছে। এই ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে। দুপুরে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪