হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ও খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মণ্ডল (৫৮) ও ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে নিশানকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই রাতে মাছ চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাবু মণ্ডলকে। এ ছাড়া টাকা–পয়সা লেনদেনসংক্রান্ত মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ