হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চোর সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেনকে (৫) জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।

অভিযোগ অনুযায়ী, মো. আব্দুল্লাহ ও মিজানুর রহমান সুজনসহ বেশ কয়েকজন ওই দুই শিশুকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে মারধর করে এবং পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঘটনার মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা বাক্‌প্রতিবন্ধী, সৎবাবা গ্রেপ্তার

চুরির অভিযোগ: দুই শিশুকে নির্যাতন

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

ময়মনসিংহে শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎমা আটক

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৬ শিশু ভর্তি

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা: মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মমেক হাসপাতাল: চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টা পার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ছেলের লাশের অপেক্ষায় বছর পার এক মায়ের

ময়মনসিংহে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজশিক্ষকসহ ২ জন নিহত