হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার কাচারি এলাকায় অভিযান চালানোর সময় এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় তিনি লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা, প্রস্তুত মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণ করা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনসহ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রতিষ্ঠানটির মালিক অজয় ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনসহ মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করারও নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

মুন্সিগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

খেলনা ভেবে কুড়িয়ে আনা ককটেলে ক্ষতবিক্ষত শিশু

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় ইফতারসামগ্রী, সুবিধা পেল পাঁচ শতাধিক পরিবার

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু