হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মৌলভীবাজার প্রতিনিধি

কৃষিপণ্য লুট ও পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া চা-বাগান এলাকায় দুর্বৃত্তরা কৃষিপণ্য লুট ও পানগাছ কেটে ফেলেছে। আজ বুধবার দুপুরে এই অবস্থার প্রতিকার চেয়ে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিকার চেয়ে একটি আবেদনপত্রও দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চা-শ্রমিক আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল বাড়াইক, শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউপি সদস্য পারতালি রাজভর, গোপাল গোয়ালা, জনক লাল দেশওয়ারা, লসমি রাজভর, চা-শ্রমিক ও দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল মৃধা, নারী নেত্রী গীতা কানু, সীতারাম বীন, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিটি চা-বাগানের কয়েক হাজার শ্রমিকের মধ্যে মাত্র কয়েক শ শ্রমিক চা-বাগানে কাজের সুযোগ পান। অন্যরা কৃষিকাজ বা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ডবলছড়া ও সুনছড়া চা-বাগানের নন-ওয়ার্কার লোকেরা নিজেদের ভিটেবাড়ির আশপাশে এবং বাগানের কিছু পতিত জমিতে পান ও লেবুর চাষ করেন।

বক্তারা আরও বলেন, বিগত সরকারের স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতিপালিত চিহ্নিত সন্ত্রাসী ও দুর্বৃত্ত গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে। তারা কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বাধা দেয় এবং হুমকি দিয়ে নিজ বাড়িতে বিক্রি করতে বাধ্য করে। এভাবে কৃষকদের বাজারদরের এক-তৃতীয়াংশ বা অর্ধেক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করা হয়। বাজারে বা অন্য ক্রেতার কাছে বিক্রির উদ্যোগ নিলে দুর্বৃত্তরা বাধা দেয়। প্রতিবাদ করলে পানগাছসহ অন্যান্য গাছ কেটে বাগান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করেন তাঁরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষিসম্পদের ওপর হামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি এলাকার কৃষি অর্থনীতির ওপরও আঘাত। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের লাশ হস্তান্তর

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

মৌলভীবাজারে হাম ও হামের উপসর্গে দুই মাসে ৯ শিশুর মৃত্যু

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে ৪ ওসি ও ৩ পুলিশ পরিদর্শককে বদলি