হোম > সারা দেশ > মেহেরপুর

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

রাজধানীর ইস্কাটন থেকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোনালিসা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতির পদে রয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মেহেরপুর ও ঢাকায় মামলা রয়েছে।

আজ সোমবার মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে মেহেরপুরে এনে আদালতে হাজির করা হবে।’

গাংনীতে কুকুরের কামড়ে আহত ১৭, ভ্যাকসিন নেই হাসপাতালে

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো