হোম > সারা দেশ > মেহেরপুর

স্বতন্ত্র মানেই ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই গুলিও নাই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারও ক্ষতিও করবে না।’ 

আজ বুধবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘একটি অংশ গ্রহণমূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে। যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে একটি অংশ গ্রহণমূলক নির্বাচন যাতে দেশে হয়। এতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণ যোগ্যমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতেহারের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।’ 

এ সময় স্মৃতিসৌধে প্রাঙ্গণে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গাংনীতে কুকুরের কামড়ে আহত ১৭, ভ্যাকসিন নেই হাসপাতালে

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো