হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ঘরে ঘরে জ্বর-সর্দির রোগী, পরিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স

রাকিবুল ইসলাম (গাংনী) মেহেরপুর

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় ঠাঁই নিয়েছে রোগী ও স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরে গাংনীতে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। প্রায় প্রতি বাড়িতেই রয়েছে রোগী। রোগ নিয়ে কেউ কেউ গ্রাম্যচিকিৎসকের কাছে গেলেও অধিকাংশই ছুটছে সরকারি হাসপাতালে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যার বিপরীতে শতাধিক রোগী ভর্তি রয়েছে। সেখানে শিশুসহ সব বয়সী রোগী রয়েছে। তারা বলছে, জ্বরের সঙ্গে প্রচণ্ড শরীর ব্যথা হচ্ছে। রোগী বাড়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।

চিকিৎসা নিতে আসা সাবিনা ইয়াসমিন বলেন, ‘মেয়ের চিকিৎসা করাতে নিয়ে এসেছি। সর্দি, জ্বর ও কাশি সব একসঙ্গে হয়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতেই এসব রোগে ভুগছে লোকজন।’

আলাউদ্দিন নামের একজন বলেন, ‘আমার ছোট মেয়েটা খুবই অসুস্থ। কয়েক দিন ধরে জ্বর ও সর্দি লেগে আছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। এখানে রোগী অনেক। অধিকাংশ রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানো দরকার।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পাশাপাশি কেউ কেউ বাইরেও চিকিৎসা করাচ্ছে। মোহাম্মদ আকরাম হোসেন বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। চিকিৎসা দিয়েও কমেনি। পরে স্থানীয় ক্লিনিকে গিয়ে ভর্তি করাই। এখন অনেকটা সুস্থ রয়েছে।’

এ নিয়ে কথা হলে পল্লিচিকিৎসক কামরুল ইসলাম জানান, প্রতিদিন রোগী আসছে। ছোটদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে রোগী রয়েছে।

যোগাযোগ করা হলে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন জ্বর, ঠান্ডা, কাশিসহ বিভিন্ন ধরনের রোগী আসছে। এখানে মাত্র ৫০টি বেড রয়েছে। জায়গা না হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছে। শিশু রোগীর সংখ্যা বেশি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রোগীর সেবা দেওয়ার। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে রোগীরা।’

গাংনীতে কুকুরের কামড়ে আহত ১৭, ভ্যাকসিন নেই হাসপাতালে

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ

সীমান্তে পুশ ইন ও মানব পাচার চক্রের সক্রিয়তা: কুষ্টিয়া, মেহেরপুর ও নওগাঁয় বিজিবির কঠোর প্রতিরোধ

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

গাংনীতে গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত, পালিয়ে গেল চারজন

একসময়ের জনপ্রিয় দেশি খেজুর এখন গাছেই নষ্ট

ঈদ আনন্দে মুখর গাংনীর বিনোদনকেন্দ্রগুলো