হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চুরি, সাত নারী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তারকৃত সাত নারী। ছবি: আজকের পত্রিকা

রোগী সেজে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চুরির ঘটনায় সাত নারীকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিনিয়ত সদর হাসপাতালে লাইনে দাঁড়ানো রোগীদের টাকা, গয়না ও মোবাইল চুরির ঘটনা ঘটছে। গতকাল রোববার দুপুরে কুলসুমা বেগম নামে এক নারী ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে লাইনে দাঁড়ান। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয় হাজার টাকা চুরির করার সময় হাতেনাতে এক নারীকে আটক করে স্থানীয়রা। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে আরও ছয় নারীকে আটক করা হয়। জড়িত সাত নারীই সদর হাসপাতালে রোগী সেজে চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাঁরা একই এলাকায় দুই থেকে তিন মাসের বেশি অবস্থান করেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘গ্রেপ্তারকৃত সবাই চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী সেজে চুরিসহ নানা অপরাধ করে থাকে। তারা কয়েক দিন আগে এই শহরে বাসাভাড়া নিয়েছে। এর আগেও বিভিন্ন স্থানে একই কাজ করে আসছিল এই চক্র। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

অটোরিকশা চুরি: আটক ৪ জনকে ঘিরে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২৫

লক্ষ্মীপুর বার সমিতির নির্বাচনে বিএনপি ৬, আ.লীগ ৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে দলীয় ৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়, বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ বিজয়ী

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে ভাত খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২