হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্তে ‘পুশ ইন’ রোধে বিজিবির বিশেষ সতর্কতা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে পুশ ইন, গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, ‘দেশে কোরবানির পশুর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হোন, এ জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু যেন ঢুকতে না পারে, সে লক্ষ্যে সব বিওপিতে সর্বোচ্চ সতর্ক অবস্থান জারি করা হয়েছে।’

এ ছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপদভাবে ঈদ উদ্‌যাপন এবং ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবে। সীমান্ত দিয়ে পুশ ইন রোধে রামগড় ব্যাটালিয়ন সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, বিএসএফ কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ ইন করার অপচেষ্টার প্রতিবাদে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানানো হচ্ছে।

সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ির সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানকে বহিষ্কার

খাগড়াছড়ি: তালাবদ্ধ কিডস জোন, বিনোদনবঞ্চিত শিশুরা

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী