হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

জানা গেছে, দিঘিরপাড় গ্রামে মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তাঁরা বিএনপিতে যোগ দেন।

তাঁদের মধ্যে মোশাররফ হোসেন স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমানের পক্ষে এবং কুদ্দুস মোল্লা অপর বিএনপি নেতা মাহাবুর আলী মল্লিকের পক্ষে সমর্থন দেন। ফলে মোশাররফ ও কুদ্দুসের বিরোধ রাজনৈতিক বিরোধে রূপ নেয়। তারই জেরে আজ দুপুরে শাহাবুর রহমান ও মাহাবুর আলীর সমর্থকদের মধ্যে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার