হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারের ধাক্কায় রবিউল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরের ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলামের বাড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামে।

নিহতের ছেলে জব্বার হোসেন বলেন, তাঁর বাবা রবিউল ইসলাম বাইসাইকেলে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাঁর বাবার বাইসাইকেলটিকে ধাক্বা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘আমি ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার