হোম > সারা দেশ > ঝিনাইদহ

তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ ঝিনাইদহ পৌর এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা

ঝিনাইদহ প্রতিনিধি

কাঞ্চননগর এলাকায় ১ নম্বর পানির ট্যাংকের মোটর বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর এলাকায় ১ নম্বর পানির ট্যাংকের মোটর বিকল হয়ে যাওয়ায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা। তীব্র গরমের মধ্যে পানিসংকটে দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিন আগে হঠাৎ করে পৌরসভার লাইনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকে এখন পর্যন্ত পানি দেওয়া হয়নি। ফলে গোসল, রান্নাবান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজে দেখা দিয়েছে চরম সংকট।

১ নম্বর পানির ট্যাংক এলাকার বাসিন্দা মো. কালাম বলেন, ‘তিন দিন ধরে এক ফোঁটা পানিও পাইনি। এই গরমে পানি ছাড়া থাকা খুব কষ্টকর। দূর থেকে পানি এনে কোনোভাবে কাজ চালাতে হচ্ছে।’

একই এলাকার গৃহিণী রাবেয়া বেগম বলেন, ‘ছোট বাচ্চা নিয়ে খুব বিপদে আছি। পানির জন্য ঠিকমতো রান্না করতে পারছি না। দূর থেকে পানি আনতে হচ্ছে। এমনকি বাচ্চাদের গোসল করাতেও সমস্যা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে বাসাবাড়িতে নিজ উদ্যোগে নলকূপ স্থাপনেও নানা বিধিনিষেধ রয়েছে। ফলে বিকল্প কোনো উপায়ে পানি সংগ্রহের সুযোগও সীমিত হয়ে পড়েছে।

মডার্ন মোড় এলাকার বাসিন্দা তরু মিয়া বলেন, পৌরসভায় ফোন দিলে বলে কাজ চলছে, বিকেলে পানি পাবেন। কিন্তু তিন দিন হয়ে গেল, এখনো কোনো সমাধান হয়নি। শুধু আশ্বাসই দিচ্ছে।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাক আহমেদ বলেন, কাঞ্চননগর এলাকার ১ নম্বর পানির ট্যাংকের মোটরে ত্রুটি দেখা দেওয়ায় পানি ওঠানো যাচ্ছে না। মোটর মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার