হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর সীমান্তে নারী, শিশুসহ ১১ জন আটক। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী, শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোরে বাঘাডাংগা খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করে। এঁদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাঁরা সবাই যশোর, বাগেরহাট, ঢাকা, নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার