হোম > সারা দেশ > ঝিনাইদহ

আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

হাসপাতালের বাইরে হতাহতদের স্বজনদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে সাদাতের সমর্থকেরা মারধর করেন। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাহিদের সমর্থক মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান তন্নি বলেন, মোহন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুীর ও উপজেলা যুবদলের সদস্যসচিব আবুল বাশার তরিকুল সাদাতের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাঁদের পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার