হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিম খেত মর্টার শেলটি পাওয়া যায়।

খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তাঁরা আজ করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।

এদিকে স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে বিজি লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিল এলাকাবাসী। আজ শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তাঁর শিম খেতে গিয়ে মর্টার শেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। বিজিবি গিয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।

কৃষক নাজু হোসেন বলেন, ‘আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোন বা অন্য কোনো কারণে সেদিন শব্দ হয়েছে। বিষয়টি নিয়ে তখন তেমন গুরুত্ব দিইনি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পাই। আমার তো খুব আতঙ্কে আছি।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার