হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় বড়দাহ পুরোনো ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায় ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বড়দাহ পুরোনো ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (২৭) এবং তাঁর সহকারী মুবারক হোসেন (২০)।

ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। পথে ব্রিজের ওপর পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। মুবারক হোসেনের মরদেহ ভোরে এবং সোহেল শেখের মরদেহ সকাল ৮টায় উদ্ধার করা হয়।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার