হোম > সারা দেশ > ঝিনাইদহ

পুলিশ পরিচয়ে মাদক কারবার, নারীসহ ৫ জন গোয়েন্দা জালে

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় নারীসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের পোশাক, দুটি ওয়াকিটকি, সাতটি মোবাইল সেট ও ইয়াবা বড়ি জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার চন্ডিপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শৈলকুপা উপজেলার লক্ষ্মণদিয়া বিশ্বাসপাড়ার মো. রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্লা (৩২), দুধসর গ্রামের মো. আশিক জোয়ার্দ্দার (২৪) ও দুই তরুণী।

এ বিষয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, উপজেলার চন্ডিপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে থেকে পুলিশ পরিচয়ে মাদকের কারবারসহ প্রতারণা করছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের পোশাক, ২টি ওয়াকিটকি, ৭টি মোবাইল সেট, ১৫০টি ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে।

ছাব্বিরুল আলম বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন জায়গায় পুলিশের পোশাক ব্যবহার করে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকাপয়সা আত্মসাৎ করছিলেন এবং মাদকের কারবার করছিলেন। তাঁদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার