হোম > সারা দেশ > ঝিনাইদহ

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহ প্রতিনিধি

ভেকুর সামনে শুয়ে পড়েন ইটভাটার শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধার মুখে কাজ না করেই ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার বেলা ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার ইটভাটা মকছেদ আলী ব্রিকসে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি দল ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে ইটভাটাটি উচ্ছেদে অভিযানে গেলে শ্রমিকেরা তাতে বাধা দেন। শ্রমিকেরা এক্সকাভেটরের (ভেকু মেশিন) সামনে শুয়ে পড়েন। তাঁরা জানান, ভাটা ভাঙতে হলে তাঁদের লাশের ওপর দিয়ে গিয়ে ভাঙতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম।

ইটভাটার শ্রমিক চান্দু মিয়া বলেন, ‘এখানে আমরা ২০০ জনের মতো শ্রমিক আছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাব। আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।’

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম বলেন, ‘ইটভাটা ভাঙার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। আজ দুপুরে মকছেদ আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকেরা মাটিতে শুয়ে পড়ে ভাটা না ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এ সময় পরিবেশ অধিপ্তরের কর্মকর্তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাঁদের পরামর্শে ফিরে আসি।’

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান বলেন, ‘কালীগঞ্জ পৌরসভার মকছেদ আলী ব্রিকসে অভিযান চালাতে গিয়ে ইটভাটার শ্রমিকদের বাধার সম্মুখীন হই। ভাটার শ্রমিকেরা এক্সকাভেটর ঘিরে মাটিতে শুয়ে পড়েন। বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসি। তবে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওই ভাটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার