হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

র‍্যাবের অভিযান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নুরুন্নাহার মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে বিভিন্ন নামী ব্র‍্যান্ডের নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও প্রক্রিয়াজাতকরণের মেশিন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।’

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার