হোম > সারা দেশ > ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে মাদক-দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার তাছলিমা আক্তার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।

র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ সময় দুই কেজি গাঁজা ও আটটি রাম দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।

পরিদর্শক অসিত কুমার রায় বলেন, গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিএনপির প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ইট তুলে মাটি কেটে জায়গা দখলের চেষ্টা

ঝিনাইদহে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, গণপিটুনিতে একজনের মৃত্যু

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০, অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর

আমরা বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিন, অপর নেতার আবেদন নামঞ্জুর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার