হোম > সারা দেশ > যশোর

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

­যশোর প্রতিনিধি

যশোর টাউন হলে মঞ্চনাটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে নাটকের বিভিন্ন চরিত্রের কস্টিউম পরিধান করে সাংস্কৃতিক কর্মীরা শহরে শোভাযাত্রা বের করেন।

টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি দড়াটানা চিত্রা মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। বিশ্ব নাট্য দিবস উদ্‌যাপন পর্ষদ, যশোরের আয়োজনে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চ ও শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যশোরের প্রখ্যাত নাট্যজন বৈদ্যনাথ সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পুনশ্চ যশোর গণনাট্য সংগীত ও নৃত্যবিতানের শিল্পীরা গণনাট্যের নৃত্য পরিবেশন করেন। এ সময় দুটি ভেন্যুতে পরপর চারটি নাটক মঞ্চস্থ হয়। টাউন হলে শেকড় যশোর ‘পাওনাগণ্ডা’, তির্যক যশোর ‘উচ্চারণ বিভ্রাট’ এবং বিবর্তন যশোর ‘গুপ্তবিদ্যা’ নাটক মঞ্চস্থ করে। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে শব্দ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় জনপ্রিয় নাটক ‘ফ্রাঙ্কেনস্টাইন’। নাট্য উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নাট্যকর্মী আর নাট্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় দুটি ভেন্যু।

নাট্য উৎসবের আহ্বায়ক নওরোজ আলম খান চপল বলেন, ‘মঞ্চ নাটক কেবল বিনোদন নয়, বরং সমাজের অসংগতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বৈষম্য ও কুসংস্কারগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে তুলে ধরে। তারই ধারাবাহিকতায় বিশ্বনাট্য দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো নাট্য উৎসবের আয়োজন করেছে।’

উৎসবের দ্বিতীয় দিন (২৮ মার্চ) শনিবার বিকেল সাড়ে ৫টায় টাউন হল মাঠে মঞ্চস্থ হবে ‘গুপ্ত’, ‘পাথর’, ‘কণ্ঠরোধের শব্দযুদ্ধ’, ‘যুদ্ধযন্ত্র’ এবং ‘অজ্ঞাতনামা’। তৃতীয় দিন (২৯ মার্চ) রোববার সমাপনী দিনে পরিবেশিত হবে ‘এবং সাবধান’, ‘জীবন’, ‘মানুষ’, ‘বৈতংসিক’ এবং ‘আঁধার পালা’।

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

যশোরে বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নামফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধাঞ্জলি, ক্ষোভ

বেনাপোল বন্দরে পুলিশের ছত্রচ্ছায়ায় বেপরোয়া প্রতারক চক্র

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

বিবাদ মেটাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বাড়িতে নকল প্রসাধনী মজুত, ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

মনিরামপুরে ভেজাল প্রসাধনী মজুত, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা