হোম > সারা দেশ > জামালপুর

পাঁচ যুবককে হেনস্তা করা সেই এএসপিকে সংবর্ধনা দিয়ে বিদায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

বদলি হওয়া জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ যুবককে হেনস্তা করার অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর সার্কেলের এএসপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এএসপি অভিজিত দাস। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে ইসলামপুর থানা চত্বরে এএসপি অভিজিত দাসকে বদলিজনিত সংবর্ধনাও দেয় থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসলামপুর সার্কেলে এএসপি পদে যোগ দেন অভিজিত দাস। অভিযোগ রয়েছে, থানা ও পুলিশ তদন্তকেন্দ্রের তদারকির দায়িত্বে থাকা এএসপি অভিজিত দাস সেহরিতে মাইকিং করার দায়ে পাঁচ যুবককে হেনস্তা করেন।

জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ইসলামপুর সার্কেল থেকে অভিজিত স্যার বদলি হয়েছেন। তিনি কক্সবাজারের চকরিয়া সার্কেলে যোগদান করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মার্চ সেহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগাতে মাইকিং করার দায়ে এএসপি অভিজিত দাসের হেনস্তা হওয়ার অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী পাঁচ যুবক।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত