হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে স্কুলড্রেসে মসজিদের সামনে টিকটকের ভিডিও, ছাত্রীকে ছাড়পত্র

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

স্কুলড্রেসে মসজিদের সামনে ছাত্রীর টিকটক। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদের সামনে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

টিসি পাওয়া ওই ছাত্রী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকস ট্রেডে নবম শ্রেণিতে পড়ত।

সোমবার (১১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমানের স্বাক্ষরিত এক নোটিশে ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্রে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে; যা বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে কারণে তাঁকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

জানা গেছে, কিছুদিন আগে ওই শিক্ষার্থী স্কুলড্রেস পরা অবস্থায় একটি মসজিদের প্রাঙ্গণে টিকটক ভিডিও তৈরি করে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, ‘টিকটক ভিডিও করে ফেসবুকে পোস্ট করায় এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজেদের পরিচালনা করুক। ভবিষ্যতে যেন অন্য শিক্ষার্থীরা এমন কাজ না করে, সে জন্য এটি একটি বার্তা।’

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত