হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে নতুন বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নতুন বউকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে নিহত সোহেল রানার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ডোলভিটি গ্রামের লিটন মিয়ার মেয়ে শিলা আক্তারের (২০) সঙ্গে এক মাস আগে একই ইউনিয়নের চাপারকোনা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি মিয়ার বিয়ের কাবিন হয়। কাবিনের কয়েক দিন পর থেকেই দুই পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। রনি মিয়া বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে গতকাল সোমবার রাতে তাঁর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান।

কিন্তু মেয়ের বাবা লিটন মিয়া তাঁর মেয়েকে তুলে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিটন মিয়ার পরিবারের লোকজন রনি মিয়ার ওপর হামলা চালায়। হট্টগোলের সংবাদ পেয়ে প্রতিবেশী সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে ছেলের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেন। এতে লিটন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা আরও খেপে ওঠেন এবং লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু করেন।

এ সময় লাঠির আঘাতে সোহেল রানা (৩৫) গুরুতর আহত হয়ে ধানখেতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে সোহেল রানার লাশ দেখতে গিয়ে ডোলভিটি গ্রামের সেকেন্দার আলীর ছেলে মন্জু মিয়ার (৪০) হার্ট অ্যাটাক মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত লিটন ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিবাহের বিষয় নিয়ে সালিস বৈঠকে মারামারি হয়। সোহেল রানা নামে একজনের লাশ ধানখেত থেকে উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।’

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত