হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে ইমামের মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

ইমরান মাজহারী। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমরান মাজহারী (৩০) নামে এক ইমাম মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলার পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার রাতে ইমরান নিজেদের জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মসজিদের ইমাম ইমরান মারা গেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মেদ বলেন, সেচ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত