হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত, আহত-১

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) ভোরে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের পোল্লাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার পোল্লাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন স্কুলশিক্ষক আতাউর রহমান ও সামিউল ইসলাম নামে এক ব্যক্তি। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার আতাউর রহমান ও সামিউল ইসলামকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত