হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুর প্রতিনিধি 

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় মাসুদ রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে মেলান্দহের নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মাসুদ রানা নয়ানগর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসিব ঘটনার পর পালিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জমি নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে ঝগড়াবিবাদ চলছিল। গতকাল সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই হাসিব রড দিয়ে বড় ভাই মাসুদ রানার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আহত মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় আহত একজন রোগীকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত