হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল বিকেলে কয়েক শিশু বাড়ির বাইরে খেলছিল। এ সময় একটি পাগলা কুকুরের আক্রমণে তামান্নাসহ চারজন আহত হয়। তাদের রক্ষা করতে গিয়ে মিলন ও জুয়েল কুকুরের আক্রমণের শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত লিমনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলেন, চরপাকেরদহ গ্রামের লাঞ্জুর মেয়ে তামান্না (৬), সবুজ শেখের মেয়ে মহিরা (৫), হাফিজুরের ছেলে লিমন (৬), ইসরাত (৫), অহিজ উদ্দিনের ছেলে মিলন (১৮) ও জুয়েল (৩০)।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে ছয়জন চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত