হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কয়েকজনকে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন রানা (৩৩), তাঁর বড়ভাই সবুজ (৪০), আব্দুল হালিমের স্ত্রী দুলোনা বেগম (৩২), সোনাহার ফকিরের স্ত্রী মর্জিনা বেগম (৪০), মিনাল মিয়ার ছেলে হৃদয় (১৫), ডাক্তার খার ছেলে বিপুল (৩৫), সিবার উদ্দিন খার ছেলে আব্দুল করিম (৬০), নুরুল খার ছেলে কামাল (২৫), ছাইদুর (৩৫), ফরিদ (৩০), মুসা মিয়ার ছেলে সুলাইমান (৩৫), ঠান্ডা খার ছেলে আলমাছ (৫০), বচন আলীর স্ত্রী রিনা বেগম (২৫), রফিকুল ফকিরের স্ত্রী ময়না বেগম (৩০) এবং ইদ্রিস আলীর ছেলে রুবেল (২৫)। আহতদের ইসলামপুর উপজেলা এবং পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কাছিমারচর নামাপাড়ার বাসিন্দা ডাক্তার খার সঙ্গে প্রতিবেশী আব্দুল গণি বাসকর মেলেটারির পারিবারিক বিরোধ রয়েছে। গতকাল বিকেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে ডাক্তার খার পক্ষের ১০ জন এবং আব্দুল গণি বাসকর মেলেটারির পক্ষের পাঁচজন আহত হন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, দুইপক্ষের মারামারি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত