হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছ পড়ে এক বৃদ্ধা মা এবং তাঁর দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার নয়ানগরের দাগী এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।  

নিহতরা হলেন খুকি বেগম (৬৫) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও মোছা. ফতে আক্তার।

নিহত খুকি বেগম ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী। নিহত বৃদ্ধার দুই ছেলে রাজধানীতে কাজ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কালবৈশাখীর সময় একই ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। ঝড়ের দাপটে একটি মেহগনিগাছ উপড়ে তাঁদের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আজ সকালে স্থানীয়রা তাঁদের লাশ দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ তিনটি উদ্ধার করে।  

নিহতদের স্বজন মনিরুজ্জামান রিপন বলেন, ‘আমার দুই ফুফু আর দাদি ঘরে ঘুমিয়ে ছিল। রাতে ঝড়ে তাঁদের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। গাছের চাপা পড়ে তিনজনই মারা গেছেন।’

মেলান্দহ থানার উপপুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জামালপুরে অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার

জামালপুরে সীমান্ত থেকে উদ্ধার ষষ্টি চন্দ্র বর্মণকে পরিবারের কাছে হস্তান্তর

জামালপুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে থাকার পর সেই বৃদ্ধ এখন থানায়

জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ঘিরে বিএসএফ-বিজিবি উত্তেজনা, শূন্যরেখায় বৃদ্ধ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত