হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা কারাগার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামি রাসেল মিয়া মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।

বুধবার সকালে কারাগারের বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সকাল ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসেল মিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চুনারুঘাটে খোয়াই নদে ভেসে উঠল নিখোঁজ দিনমজুরের লাশ

ঝোপে মিলল শটগান ও কার্তুজ

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আসামি জামিনে বেরিয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধে সতর্ক অবস্থানে বিজিবি

প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও-এসি ল্যান্ড বদলি

আধিপত্য নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, নারীসহ আহত ৪০

হবিগঞ্জে আসামিসহ পুলিশ ভ্যান উল্টে খাদে, আহত ৬

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

হবিগঞ্জে গরুতে ঘাস খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০