হোম > সারা দেশ > গাজীপুর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আজ মঙ্গলবার সকালে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের (মাওলানা জুবারের) অনুসারীরা এতে অংশ নেন। বিশ্ব ইজতেমা আয়োজনের ৪০ দিন আগে এই ইজতেমা হয়।

আজ সকাল ৮টা ৫১ মিনিটে মোনাজাত শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাবিবুল্লাহ রায়হান বলেন, মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। এতে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান (অতিথি) অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো—পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা