হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বউবাজার লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ‎

‎পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। ‎

‎টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রহিমা বেগম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা