হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের জেরে কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

যমুনা গ্রুপের একটি পোশাক কারখানার সামনে পুলিশ মোতায়েন । ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে যমুনা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েক জন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হয়েছেন। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। আহত পুলিশ ও শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও শ্রমিকেরা জানান, ৮ দফা দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনার আগ্রহ দেখায়নি। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শ্রমিক আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শ্রমিকদের দাবির মধ্যে ছিল পরিচালক কাজল কান্তির পদত্যাগ বা বাধ্যতামূলক অবসর, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে পরিশোধ, টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিল ১৫০ টাকা।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ বেলা ১১টার সময় মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ