হোম > সারা দেশ > গাজীপুর

ডুয়েটের ৫ শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি

ফাইল ছবি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুলাই) ডুয়েটের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেএনআই হলের রাসেল মিয়া, সৌরভ শিকদার, রায়হান আলী এবং এসটিএ হলের আব্দুল্লাহ আল মাসুদ ও সারোয়ার জাহান সুমন। তাঁরা আর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কিছু ছাত্র সমকামিতার মতো বেআইনি কাজে জড়িত থাকার বিষয়ে বেশ কিছু দিন ধরে ফেসবুকে প্রচারণা চলছিল। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বের করে শাস্তি দেওয়ার আবেদন করা হয়। পরে অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ায় পাঁচ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়।

ডুয়েটের ছাত্রকল্যাণ-বিষয়ক পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অত্র বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নে উল্লেখিত ছাত্রদের সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সঠিক তদন্ত ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা