হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন, সড়কে যান চলাচল বন্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক গুদামে আগুন লেগেছে। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন।

এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে দুই ঘণ্টার অধিক সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আঞ্চলিক সড়ক থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সবশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে ওই এলাকার সাগর নামক এক ব্যক্তির মালিকানাধীন প্লাস্টিকের গুদামে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরের টঙ্গীতে প্লাস্টিক গুদামে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

শাহিন আলম আরও বলেন, গুদামটিতে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্যের পলিথিনের মোড়ক ছিল। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা