হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

রেল ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বিন্দুবাড়ি এলাকার তেঁতুল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ মে) দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে মাছ ধরতে গিয়ে তিনি প্রথমে ব্রিজের নিচে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের ফুলহাতা শার্ট।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। দ্রুতই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা