হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর-৩ আসনে বিএনপির ডা. রফিকুল ইসলাম নির্বাচিত

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার একাংশ) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৪০ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও গাজীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, আসনটিতে ১৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা