হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

এই বুথেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে।

অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তাঁর মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান মেয়েকে। সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা