হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির কাটা হাত উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা সিপি গেট এলাকা থেকে হাতটি উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চন্দ্রা সিপি গেটের বিপরীত পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে।

ঘটনার পরপরই আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে কোনো দেহাবশেষ বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, উদ্ধার হওয়া হাতটি আনুমানিক ৩৫ বছর বয়সী কোনো পুরুষের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি জীবিত না মৃত ব্যক্তির দেহাংশ, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা