হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ওষুধ তৈরির কারখানার গ্যারেজে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থানার কাঁঠালদিয়া এলাকার এসকেএফ নামের ওষুধ তৈরির একটি কারখানার গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। 

আগুন লাগার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রবিউল হাসান। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ছয়টি ইউনিট যায়, একটি কাজে না লাগায় পাঁচটি দিয়ে আগুন নেভানো হয়। আজ বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

সরেজমিন জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে এসকেএফ কারখানার গ্যারেজের ভেতরে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান শ্রমিকেরা। পরে কারখানা থেকে ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠানো হয়। এ সময় কারখানার শ্রমিক ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। 

ফায়ার সার্ভিস জানায়, এসকেএফের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ছয়টি ইউনিটের কর্মীরা। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিংয়ের কাজ করা হয়। আগুন লাগার কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। 

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের অফিসে খবর পাঠাই। আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।’

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা