হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা আয়োজন করতে মাঠ বুঝে নিলেন সাদপন্থীরা

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ফাইল ছবি

তৃতীয় ধাপের ইজতেমা আয়োজন করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নিয়েছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভির পন্থীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা। আজ রোববার দুপুরে তাঁদের ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসকের সমন্বয় কেন্দ্রে মাওলানা সাদ কান্ধলভির পন্থীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন এবং গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন মাওলানা স্বাদ কান্ধলভির অনুসারীদের পক্ষে উপস্থিত ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহর কাছে ময়দান হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, সাদ পন্থীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজি মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

ইজতেমা শেষে ১৮ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদের অনুসারীরা।

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ