হোম > সারা দেশ > গাজীপুর

ডুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ডুয়েটে সংঘর্ষ চলাকালে ইটপাটকেলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ সদস্য আহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

ওসি বলেন, ডুয়েটে উপাচার্য নিয়োগের জেরে ২৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা রুজু হয়েছে।

ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি অংশ ভিসির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে আন্দোলন রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশও হামলার শিকার হয়।

এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। সেদিন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। এক পর্যায়ে তাঁরা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে। শুক্রবারেও তাঁদের আন্দোলন চলমান থাকে। শনিবারে তাঁরা ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শিবির সমর্থিত ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা এই আন্দোলনে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এক হয়ে রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়। এরপর গতকাল সোমবার সকাল থেকে ডুয়েটে ‘ব্লকেড কর্মসূচি’ পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা