হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শুভ (১৬) নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর মহানগরের শরিফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়। ভোরে উজারপাড়া এলাকায় তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা