হোম > সারা দেশ > গাজীপুর

৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

আজ সকাল সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের খানাখন্দে আটকে ট্রাকটি রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়। "

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শ্রীপুরে ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্মীর মৃত্যু

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে কোটি টাকার সরকারি বনভূমি উদ্ধার

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

বিদ্যালয়ের পাশে ভাগাড় অপসারণ, জেলা প্রশাসকের উদ্যোগে স্বস্তি

গাজীপুরে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

চাঁদা চাওয়ায় যুবদল নেতাকে গাছে বেঁধে রাখল জনতা