হোম > সারা দেশ > গাজীপুর

নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদান করা হবে। আন্দোলনে একজন ছেলের পাশাপাশি নারীর ভূমিকা কোনো অংশেই কম ছিল না বলে মন্তব্য করেন তিনি।

‎আজ শুক্রবার বেলা ৩টায় গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে নিহত হন নাফিসা।

শারমীন এস মুরশিদ বলেন, ‘প্রায় এক বছর আগে ‘জুলাই’ আন্দোলন শেষ হয়েছে। আমি এখনো পর্যন্ত শহীদদের পরিবারের কাছে যেতে পারিনি। তবে রাষ্ট্রীয়ভাবে কিংবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে যে অনুদান নাফিসার বাবাকে দেওয়া হয়েছে, তা তিনি সঠিকভাবে পেয়েছেন। এ ছাড়া এখানে আরও একজন শহীদ সানজিদ হোসেনের বাবা এসেছেন, তিনিও সঠিকভাবে অনুদানের অর্থ পেয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, তবে আমরা চেষ্টা করছি, সকল শহীদের পরিবারের কাছে পৌঁছানোর। নাফিসার বাবা জুলাই শহীদদের সনদ দেওয়ার দাবি জানিয়েছেন। শহীদদের সনদ দেওয়ার বিষয়টি সহজ হলেও যোদ্ধাদের সনদ দেওয়ার বিষয়টা অনেকটাই জটিল।’

‎শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ শেষে উপদেষ্টা পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতা-কর্মী ও স্থানীয়রা।

‎উল্লেখ্য, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়া ও সানজিদ হোসেন মৃধা। ৭ আগস্ট আজকের পত্রিকায় নাফিসা হোসেন মারওয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়, যা জুলাই ফাউন্ডেশনের নজরে আসে। ‎

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শ্রীপুরে আসামি গ্রেপ্তার অভিযানে হামলা, দুই থানার ১১ পুলিশ আহত

শ্রীপুরে গজারি বনের পাশে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, পুড়ল যাত্রীবাহী বাস

কালিয়াকৈরে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাতনামা শিশুর মৃত্যু

টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ গাজীপুরের হত্যা মামলার প্রধান আসামি

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন

স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি অটোচালককে মারধর, সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তাঁর পরিবারের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ